জাবি প্রতিনিধি: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল স্বেচ্ছাসেবকদের নিয়ে 'হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি' (HRDS) নামে নতুন একটি মানবাধিকার সংগঠনের পথচলা শুরু হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে দর্শন বিভাগের রেদওয়ান সাগর। মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে এ সংগঠনটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ সধস্যের এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত ২৯ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার জিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোকতা আক্তার এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো. নাঈম খান দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী অহোনা শাহরিন, যুগ্ম সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী উম্মে নিসা নির্জন ও আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. মতিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. মুরসালিন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দপ্তর সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাগর মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সানজিদা খানম, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নিশান খান, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আমিনা বুশরা, কর্মসূচি সম্পাদক পদে প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক মিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. আশেকুল ইসলাম, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মো. রাহাতিল আশেকিন, সমাজকল্যাণ সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আফিয়া ফারজানা, নথি সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী আতাউর রহমান হৃদয়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মোছা. নাদিয়া আফরিন, আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম, যুগ্ম আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সাইফুস সালেহীন আকাশ এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মালা এক্কা।
—জা. অর্থনীতি/এলএটি