পানির নিচে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্বরেকর্ড গড়লো চীন
পানির নিচে একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় ড্রোন চালিয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে চীন। উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং শিয়ান তিয়ানহে মেরিটাইম টেকনোলজিসের যৌথ উদ্যোগে এ পরীক্ষা চালানো হয়েছে।