জাতীয় অর্থনীতি ডেস্ক: আমেরিকায় গিয়ে লাখ লাখ ডলার ইনকাম করার স্বপ্ন দেখছেন? তাহলে আগামী ১০ বছরে কোন পেশাগুলোতে টাকার বন্যা বইতে চলেছে, তা জানা আপনার জন্য জরুরি!
ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার বা দেশটির শ্রম বিভাগের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামগ্রিক চাকরির বাজার বাড়বে ৩ দশমিক ৫ শতাংশ। কিন্তু এর বিপরীতে এমন কিছু হাই-পেয়িং প্রফেশন রয়েছে, যেগুলোর বার্ষিক বেতন ১ লাখ ডলারের ওপরে এবং এদের বৃদ্ধির হার ধারণার চেয়েও বহুগুণ বেশি!
তালিকার একদম শীর্ষে রাজত্ব করছে 'নার্স প্র্যাকটিশনার' পেশা। আমেরিকার বয়স্ক জনসংখ্যা দ্রত বাড়ায় এই খাতে কর্মসংস্থান বাড়বে অবিশ্বাস্য ৪১ শতাংশ! বছরে এদের গড় বেতন ১ লাখ ৩২ হাজার ৩০০ ডলারের বেশি। আগামী ১০ বছরে এই একটি খাত সৃষ্টি করবে প্রায় ১ লাখ ৩৭ হাজার ৮০০ নতুন চাকরি।
প্রযুক্তির যুগে দ্বিতীয় স্থানেই ঝড় তুলেছে 'ডেটা সায়েন্টিস্ট'। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর প্রসারে এই পেশার চাহিদা বাড়ছে প্রায় ৩৫ শতাংশ। আর গড় বেতন? প্রায় ১ লাখ ২০ হাজার ২৩০ ডলার!
তালিকায় তিন নম্বরে রয়েছে 'মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিসেস ম্যানেজার'। এই পেশায় চাকরি বাড়বে ২৪ শতাংশের বেশি এবং গড় বেতন ১ লাখ ২৩ হাজার ৮৬০ ডলার।
চতুর্থ স্থানে থাকা 'কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন রিসার্চ সায়েন্টিস্ট'দের বেতন বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার ৩০০ ডলার, যেখানে কর্মসংস্থান বাড়বে প্রায় ২২ শতাংশ।
পঞ্চম স্থানে 'ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট'—বেতন ১ লাখ ৩৫ হাজার ৮৮০ ডলার এবং বৃদ্ধি ২১ শতাংশের বেশি।
সাইবার নিরাপত্তার যুগে ষষ্ঠ স্থানে রয়েছে 'ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট'। এরা বছরে ইনকাম করছেন ১ লাখ ২৯ হাজার ১৮০ ডলারের মতো এবং চাহিদা বাড়ছে ২১ শতাংশ!
এদের পাশাপাশি পোস্টসেকেন্ডারি হেলথ স্পেশালটি শিক্ষক, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার এবং অকুপেশনাল থেরাপিস্টদের মতো পেশাগুলোতেও ১৫ থেকে ১৮ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি দেখা যাবে।
তালিকার বাকি লাভজনক পেশাগুলোর মধ্যে রয়েছে মেডিকেল সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, বায়োকেমিস্ট ও বায়োফিজিসিস্ট এবং ফিজিক্যাল থেরাপিস্ট।
মূলত দুটি কারণে আমেরিকার চাকরির বাজারে এই বিশাল পরিবর্তন আসছে—প্রথমত, দ্রুত বৃদ্ধি পাওয়া বয়স্ক জনসংখ্যা, যার কারণে হেলথ কেয়ার খাত একাই তৈরি করবে মোট নতুন চাকরির ৩৭ শতাংশ! আর দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বিপ্লব। আপনি যদি এই খাতের ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নেন, তবে আমেরিকার বাজারে আপনার ভবিষ্যৎ হতে যাচ্ছে চমৎকার!
আমেরিকায় যে ১২ পেশায় টাকার খনি
আমেরিকায় বছরে ১ লাখ ডলারের বেশি ইনকামের স্বপ্ন দেখছেন? ইউএস লেবার ডিপার্টমেন্ট বলছে, আগামী ১০ বছরে দেশটির হেলথকেয়ার খাতে তৈরি হচ্ছে ২২ লাখ নতুন চাকরি! সবচেয়ে বেশি টাকার বন্যা বইবে 'নার্স প্র্যাকটিশনার'দের অ্যাকাউন্টে, যাদের চাহিদা বাড়ছে ৪১ শতাংশ এবং বার্ষিক গড় বেতন ১ লাখ ৩২ হাজার ডলারের বেশি! একই সাথে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও হেলথ সার্ভিস ম্যানেজারদের পকেটেও ঢুকবে কোটি টাকা। আপনি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হন, তবে আমেরিকার এই বিশাল সুযোগ কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে!
বছরে কোটি টাকার সুযোগ দিচ্ছে আমেরিকার এই ১২ পেশা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে আমেরিকায় কোনো পেশায় সবচেয়ে বেশি বেতন মিলছে জানেন? যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের মতে, টেক দুনিয়ায় এখন রাজত্ব করছে ডেটা সায়েন্টিস্ট ও কম্পিউটার রিসার্চ সায়েন্টিস্টরা!
আগামী এক দশকে ডেটা সায়েন্স খাতে কর্মসংস্থান বাড়ছে প্রায় ৩৫ শতাংশ, আর বার্ষিক বেতন ১ লাখ ২০ হাজার ডলার ছাড়িয়ে যাচ্ছে। পাশাপাশি সাইবার সুরক্ষায় থাকা ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টরাও কামাচ্ছেন বছরে ১ লাখ ২৯ হাজার ডলারের বেশি। কোডিং আর ডেটার এই যুগে আমেরিকার ডলার আয়ের দৌড়ে টেক প্রফেশনালরাই এখন সবচেয়ে এগিয়ে!
—জা. অর্থনীতি/এলএটি