‘ধুরন্ধর’-এর আয়ের রেকর্ড

মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহের আয়ের তালিকায় এখনো অপ্রতিরোধ্য রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই সিনেমাটি ধারাবাহিকভাবে সাফল্যের ধারা বজায় রেখেছে। ফলে, বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ‘ধুরন্ধর টু’। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটির আয়ের গতি দেখে ধারণা করা হচ্ছে, আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব দ্রুতই এটি ২ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে। 

জানা গেছে, আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি আয়ের দিক থেকে ইতোমধ্যে দঙ্গল’, ‘বাহুবলী টু’ এবং ‘পুষ্পা টু’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৭১ কোটি ৬৫ লাখ রুপি, যা ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয়কেও ছাড়িয়ে গেছে। 

এদিকে, সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি রিলিজের ২১তম দিনে ৯.০৯ কোটি টাকা আয় করেছে। এর আগে, গত ২০তম দিনে এই সিনেমা ভারতীয় বক্স অফিসে ১,০৩২.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে। 

অন্যদিকে, ‘বাহুবলী ২’ বক্স অফিসে আয় করেছিল মোট ১,০৩০.৪২ কোটি টাকা। কিন্তু ‘ধুরন্ধর ২’ প্রভাসের ব্লকবাস্টার সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে। ‘ধুরন্ধর ২’ রিলিজের ১৯তম দিনে আয় করেছিল ১,৬২৫.৭২ কোটি টাকা। অন্যদিকে, ‘বাহুবলী ২’ করেছিলো ১,৭৮৮.০৬ কোটি টাকার ব্যবসা। কিন্তু শেষ পর্যন্ত, প্রভাসের সিনেমাকে আয়ের দিক থেকে পরাজিত করে ফেলল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। 

হিন্দি সংস্করণের পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও সিনেমাটি বেশ ভালো দর্শক টানছে। সিনেমাটির এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে দেখা যায়, এটি প্রথম সপ্তাহে ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৩ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। মুক্তির মাত্র ১১ দিনেই এটি প্রথম কিস্তির (ধুরন্ধর) মোট আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। 

এমনকি দ্বিতীয় সপ্তাহের আয়ের দৌড়ে এটি ‘জওয়ান’ এবং ‘কেজিএফ টু’-কেও পেছনে ফেলেছে। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯ হাজার ৯৭৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এতে রণবীর সিংয়ের অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে অভিহিত করছেন সমালোচকরা। 

—জা. অর্থনীতি/এনএ