হজ ও উমরায় যাওয়ার আগে যা যা কিনবেন

সফর মানুষের জীবনের এক অনাবিল শান্তি এনে দেয়। মনকে করে উৎফুল্ল ও প্রাণবন্ত। তবে সেই সফর যদি হয় রবের ঘরের উদ্দেশে উমরা পালনের জন্য তাহলে মুমিনের সুখের সাথে বেড়ে যায় প্রস্তুতি। আর এই সফরের জন্য বেশ কিছু জিনিসপত্র নতুনভাবে ক্রয় করতে হয় এবং সফরে থাকা ও ব্যবহারের জন্য অনেক জিনিসপত্র নিতে হয়। সুতরাং এই সফরের জন্য কি কি কিনবেন আর কি কি সঙ্গে নেবেন এমন এক তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক

ভালো মানের অন্তত ২ জোড়া ইহরামের কাপড় ও জিনিসপত্র নেওয়ার জন্য বড় মজবুত ব্যাগ বা লাগেজ সংগ্রহ করুন।

ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করুন। যেমনব্যবহারের জামা-কাপড়-লুঙ্গিগামছা-তোয়ালেপাঞ্জাবি-পায়জামাতেলসাবানটুথপেস্টমেসওয়াকখাবারের প্লেট ও ছোট মগ-গ্লাসদরকারি ওষুধপ্রয়োজনীয় শুকনো খাবারমোবাইল ও চার্জার নিন। 

পুরুষের ইহরাম অবস্থায় ব্যবহারের জন্য পায়ের পাতার ওপরের অংশ খোলা থাকে এমন মজবুত স্যান্ডেল বা চপ্পল এবং স্বাভাবিক অবস্থায় পরার জন্য ভালো জুতা নিন। মসজিদে হারামে ও মসজিদে নববিতে জুতা/স্যান্ডেল বহনের জন্য হালকা জুতার ব্যাগ নিন। 

ভিসাটিকিটপাসপোর্ট সঙ্গে বহনের জন্য ছোট ব্যাগকোমরে বাঁধার বিশেষ বেল্ট নিন। এই বেল্ট দিয়ে ইহরামের কাপড়ের নিচের অংশটি সহজে পরা যায় এবং এতে মোবাইল ফোনপাসপোর্টভিসার কপি ও প্রয়োজনীয় টাকা-পয়সা রাখা যায়। এ সফরে থাকাকালীন পাসপোর্ট ও ভিসার ফটোকপি সব সময় সঙ্গে রাখা উচিত।  

মালপত্র বহনের জন্য যে ব্যাগ অথবা স্যুটকেস নিয়েছেন তাতে বড় অক্ষরে নিজের নামফোন নম্বরপাসপোর্ট নম্বর লিখে নিন।  

সম্ভব হলে সঙ্গে তায়াম্মুমের মাটি নিন। কারণ বিমানে যাত্রীদের অজুর পানির অপ্রতুলতা থাকে। তাই নামাজের সময় অজুর স্থলে তায়াম্মুম করে নামাজ আদায়ে ইসলামি শরিয়তে ছাড় রয়েছে।  

নারীরা চেহারার পর্দা রক্ষার জন্য এক ধরনের বিশেষ ক্যাপ সংগ্রহ করে নিন। এ ছাড়া নারীদের প্রয়োজনীয় সব জিনিসপত্র সঙ্গে নিন। 

ব্যক্তিগত খরচের জন্য প্রয়োজন পরিমাণ সৌদি রিয়াল সংগ্রহ করুন। কিছু ভাংতি রিয়ালও রাখুন। ঢাকার মতিঝিল ও বায়তুল মোকাররমে অনেক মানি এক্সচেঞ্জ এজেন্সি রয়েছেসেখান থেকে টাকার বিনিময়ে রিয়াল সংগ্রহ করতে পারেন।

অবশ্যই দুটি ব্যাগ নিন। বড় ব্যাগ বা লাগেজে সব জিনিসপত্র রাখুন এবং এটিকে বিমানের কাউন্টারে জমা দিন। আর আলাদা একটি ছোট ব্যাগ বিমানে সঙ্গে বহন করার জন্য নিন এবং সে ব্যাগে ইহরামের কাপড়শুকনা কিছু খাবারসহ যাবতীয় জিনিসপত্র নিন। অনেকে বড় লাগেজে ইহরামের কাপড় ঢুকিয়ে রেখে বিমানে উঠে মিকাত বা ট্রানজিটের সময় বিভ্রান্তিতে পড়েন।

জিনিসপত্র যথাসম্ভব হালকা রাখুন। বিমানের নিয়ম অনুযায়ী যত কেজি মালপত্র বহন করতে পারবেনততটুকু নিন। একেক বিমানের বহনযোগ্য মালপত্রের পরিমাণের নিয়ম একেক রকম। সুতরাং অভিজ্ঞ মুয়াল্লিমের সঙ্গে পরামর্শ করুন। সফর শুরুর দুই বা তিন দিন আগেই মালপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করুন।


জা. অর্থনীতি/ উমর