কালীগঞ্জে বিনামূল্যে স্কুলব্যাগ পেলো অর্ধসহস্র শিক্ষার্থী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছিন্নমূল প্রান্তিক জনগোষ্ঠির অর্ধসহস্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করেছে মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ বিতরণ করেন।

জানা গেছে, উপজেলার শিক্ষানুরাগী প্রায়ত মাহবুব-উল-আলম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার প্রসার ঘটাতে ব্যাপক অবদান রাখেন। তার মৃত্যুর পর এ কার্যক্রম অব্যাহত রাখছে মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশন। 

তারই ধারাবাহিকতায় চাপারহাট উচ্চ বিদ্যালয় হলরুমে ৫০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। এ সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অসুস্থতার জন্য উপস্থিত না হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

মরহুম মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস আশরেফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কারীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা খাতুন, দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চাপারহাট টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম প্রমুখ।

—জা.অর্থনীতি/এনজে