বুধবার দর বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড এর শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পস লিমিটেড ৯ দশমিক ৮৭ শতাংশ, যৌথভাবে ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং ৮ দশমিক ৩৩ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৮ দশমিক ১১ শতাংশ, পিপলস লিজিং ৭ দশমিক ৪১ শতাংশ, বঙ্গজ লিমিটেড ৬ দশমিক ৬৯ শতাংশ এবং রূপালী ব্যাংক ৬ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

—জা.অর্থনীতি/এএইচএ