অর্থনীতি ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান এর ইউনিট দর ৪০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে গোল্ডেন সান ৫ দশমিক ১৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৪ দশমিক ৬৫ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৪ দশমিক ৪৮ শতাংশ, মেট্রো স্পিনিং ৪ দশমিক ২১ শতাংশ, সায়হাম কটন মিলস ৪ দশমিক ০০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৩ দশমিক ৭৭ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।
—জা.অর্থনীতি/এএইচএ

