নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা বিআরডিবি হলরুমে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই আয়োজন করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ।
চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের ম্যানেজার কমল পালের সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ রায়হান ও চক্ষু চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই কার্যক্রমে নালিতাবাড়ী উপজেলার অসহায়-দুস্থসহ ২ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
—জা.অর্থনীতি/এনজে

