অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের নবগঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।
—জা.অর্থনীতি/জেআরটি

