শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা মাউশির
অনলাইন ডেস্ক: ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেজ (পিডিএস) হালনাগাদ করতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এইচআরএম মডিউলের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যবহৃত পিডিএস এর নতুন ভার্সনটিতে কারিগরি ও সফটওয়‍্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন ফিচার সংযোজন করে গত ১৫ এপ্রিল টেস্ট সার্ভার থেকে লাইভ সার্ভারে দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিঙ্কে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন ব্যবহৃত পিডিএস-এ সাম্প্রতিক ছবি সংযোজনপূর্বক তথ্য হালনাগাদ করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

—জা.অর্থনীতি/এএইচএ