স্বাস্থ্য ডেস্ক: জ্বর, লালচে ফুসকুড়ি, চোখ লাল—এগুলো কি সাধারণ সর্দি-জ্বর? নাকি মারাত্মক কোনো সংক্রমণ? শিশুদের মধ্যে বাড়ছে হাম রোগের ঝুঁকি।
শিশুর শরীরে হঠাৎ জ্বর, সঙ্গে নাক দিয়ে পানি পড়া, কাশি আর চোখ লাল হয়ে যাওয়া—এগুলো হাম রোগের শুরুর লক্ষণ হতে পারে। ২–৩ দিনের মধ্যে মুখে বা কানের পেছনে ছোট লাল দানা দেখা যায়।ধীরে ধীরে এই দানা পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
লক্ষণগুলো কি কি
(১) উচ্চ জ্বর
(২) চোখ লাল ও পানি পড়া
(৩) কাশি ও সর্দি
(৪) শরীরে লাল ফুসকুড়ি
(৫) খাবারে অরুচি
বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। আক্রান্ত শিশুর হাঁচি-কাশির মাধ্যমে সহজেই অন্য শিশুতে ছড়ায়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, টিকা না নেওয়া শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। শিশুর হাম হলে আতঙ্ক নয় প্রয়োজন সঠিক যত্ন।
করণীয়
(১) শিশুকে আলাদা রাখুন
(২) প্রচুর তরল খাবার দিন
(৩) জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
(৪) চোখে আলো কম লাগতে দিন
(৫) পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
এই সময় যা করা থেকে বিরত থাকবেন
নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক দেবেন না। ফুসকুড়িতে কোনো ক্রিম লাগাবেন না হাম হলে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক যত্নে ভালো হয়। তবে জ্বর বেশি হলে বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
হাম থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় সময়মতো টিকা নেওয়া। শিশুর বয়স অনুযায়ী টিকা সম্পন্ন করা জরুরি। শিশুর জ্বর আর লাল ফুসকুড়ি অবহেলা নয়। সচেতন থাকুন, নিরাপদ রাখুন আপনার শিশুকে।
—জা. অর্থনীতি/এনজে


