অনলাইন ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় শুক্রবার (১০ এপ্রিল) থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
একই সময়ে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর ৮৮৮ জন হমের সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৫ জন।
অপরদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৮৫ জনের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জনের।
—জা.অর্থনীতি/জেআরটি


