স্বাস্থ্য ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে এ রোগের উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৩ এপ্রিল) হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে ভর্তির সংখ্যা ১১ হাজার ৬৫২ জন।
—জা. অর্থনীতি/এনজে


