আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের সাইডলাইনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’- ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খাতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘বেশি কথা বলেন’।
ইরানি এই কর্মকর্তা বলেন, ‘তিনি একই বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তা আমি জানি না।’
খাতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে যে ‘যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে না’, তবে আক্রান্ত হলে নিজেদের রক্ষা করতে তারা প্রস্তুত।
তিনি বলেন, ‘শেষ ইরানি সেনা থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’
জেএ/অভি


