আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত ও তিনজনের আহত হওয়ার তথ্য দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
এক্সে হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি এ হামলার জন্য হিজবুল্লাহর দিকে অভিযোগ তুলেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লেবানন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সূত্র: আল-জাজিরা
—জা.অর্থনীতি/জেআরটি


