ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এবার লক্ষ্য সিরিজ জয়। সেজন্য জিততে হবে শেষ ম্যাচ। আসন্ন শেষ ওয়ানডের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর শেষ ওয়ানডের দলে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিও দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বেলা ১১টা থেকে শুরু হতে পারে।
একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।
জেএ/অভি

