মাগুরা নাট্য কেন্দ্রের পক্ষ থেকে বরেণ্য ব্যক্তিবর্গকে সম্মাননা

মাগুরা প্রতিনিধি: মাগুরা নাট্য কেন্দ্রের পক্ষ থেকে মাগুরা জেলার বরেণ্য ব্যক্তিবর্গ যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন, তাদের প্রতি আন্তরিক সম্মান জানানোর জন্য এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে ২৮ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন, আলী আহম্মেদ, প্রশাসক, মাগুরা জেলা পরিষদ ও আহবায়ক জেলা বিএনপি মাগুরা।

গত ১৮ এপ্রিল ২০২৬ শনিবার মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খানের। তিনি সরকারি সফরে দেশের বাইরে থাকার কারণে, সম্মাননা গ্রহণ করেন ও বক্তব্য রাখেন তারই ছোট ভাই পৌর বিএনপির সভাপতি ও রেড ক্রিসেন্টের নবাগত সেক্রেটারি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল।

এ সময় তিনি বলেন ‘আপনারা জানেন আমার বড় ভাই মাগুরা এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মনোয়ার হোসেন খান সরকারি কাজে চীনে গিয়েছেন তার পরিবর্তে আমি এসেছি এবং এই অনুষ্ঠানে আসার পর আমি বুঝতে পারলাম মাগুরা নাট্য কেন্দ্র খুব সুন্দর গোছানো একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা নাট্য কেন্দ্রের উপদেষ্টা ও মাগুরা রেড ক্রিসেন্ট’এর ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমেদ হোসেন, তিনি বলেন শামীম শরীফের মাগুরার নাট্য কেন্দ্রের আজকের এই আয়োজনে আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ অনুষ্ঠানে কোথাও কোন কমতি রাখেনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ মোঃ আলিমুজ্জাম, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও সমাজসেবক, ডাঃ সিমিন মজিদ আখতার (অঞ্জু) প্রখ্যাত চিকিৎসক, ও রাষ্ট্র উন্নয়ন চিন্তাবিদ, বিশ্বাস মোহাম্মদ আজিম উদ্দিন, (প্রাক্তন জেলা প্রশাসক, চাঁদপুর জেলা) অতিরিক্ত সচিব, জন প্রশাসন মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা, মোঃ আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, মাগুরা। মোঃ সাইদ রেজা, প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শামীম শরীফ, সভাপতি, মাগুরা নাট্য কেন্দ্র, মাগুরা, তিনি বলেন আমাদের সমাজে দিন দিন সাংস্কৃতিক এর পরিবর্তে মাদকের কর্মকান্ড বেড়ে চলছে, কারণ মাগুরা জেলা অডিটোরিয়ামে কোন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে গেলে ভাড়া দেয়া লাগে ১৫ হাজার টাকা, শিল্পকলা ও মাগুরা সৈয়দ আতর আলী পাঠাগারে কাজ করতে গেলে সেখানে ভাড়া দেয়া লাগে প্রায় ২৫০০ টাকা বর্তমান আমাদের উঠতি ছেলেমেয়েরা নাটক ও সংস্কৃতিক এর সঙ্গে কাজ করতে গেলে যে অর্থের প্রয়োজন সেটা সঠিকভাবে পাওয়া যায় না যার কারণে সংস্কৃতি থেকে আমাদের যুব সমাজ দিন দিন সরে যাচ্ছে ওদিকে মাদকের বাজার রমরমা, সাংস্কৃতির জন্য যেসব স্থান ব্যবহার করা হয় সেখানে এই ভাড়ার অংকটা ঘুমিয়ে এনে ব্যবহারযোগ্য করে তুলতে হবে, তবেই সাংস্কৃতিক চর্চা বাড়বে বলে মনে করেন।

মাগুরার কৃতি সন্তানদের মাঝে সম্মাননা পান সিনিয়র এডভোকেট আব্দুল আলা, ডাক্তার দেবাশীষ বিশ্বাস সহযোগী অধ্যাপক, ডাক্তার মেহেদী হাসান, সানি আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি। শাহেদ বিপ্লব, টইটই প্রকাশনী, ঢাকা। কবি পরেশ কান্তি সাহা, কবি রকেয়া খাতুন, কবি রওশন শিকদার, যাত্রা শিল্পী সুজয় সাহা কবি তৈয়ব, শামীম শরীফ, সাংবাদিক, নাট্যকার ও নাট্য নির্মাতা, মাগুরা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন ব্যক্তিবর্গের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শরীফ মিজানুর রহমান, সভাপতি, মাগুরা সাংস্কৃতিক একাডেমী ও উপদেষ্টা মাগুরা নাট্য কেন্দ্র মাগুরা। সহযোগী সঞ্চালনায় ছিলেন  নাঈমুর রহমান দুর্জয়।

মোঃ যায়েদ বিন কোবির নিশান, সাধারণ সম্পাদক, মাগুরা টাউন হল ক্লাব, মাগুরা। খন্দকার ফরহাদ পরিচালক মাগুরা পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার, আমিনুল ইসলাম শেলী শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা, জেলা বিএনপি মাগুরা। সম্মাননা প্রদান শেষে মাগুরা নাট্য কেন্দ্রের শিল্পী বৃন্দ গান পরিবেশন করেন।