হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড। বুধবার (২২ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি কনটেইনার জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইউকেএমটিও জানায়, গার্ড বাহিনীর একটি গানবোট কোনও ধরনের সতর্কবার্তা না দিয়েই সরাসরি জাহাজটি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ আহত হননি এবং পরিবেশগত কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ইরান এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য বা দায় স্বীকার করেনি।

—জা.অর্থনীতি/এএইচএ