আজই ইরান চুক্তি সই হতে যাচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজই পাকিস্তানে ইরান চুক্তি সই হতে যাচ্ছে। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, এই আলোচনার লক্ষ্যে জেডি ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধি দল বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন।

এদিকে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির আলোচনায় কোনো ব্রেকথ্রু অর্জিত হলে শীর্ষ ইরানি নেতাদের সাথে সাক্ষাতে প্রস্তুত তিনি।

এছাড়াও জেডি ভ্যান্সের পাশাপাশি উইটকফ, কুশনার এবং মার্কিন প্রতিনিধি দল বর্তমানে পথিমধ্যে রয়েছেন এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তারা ইসলামাবাদে পৌঁছাবেন বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাদের ইরানের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে, তাই আমি ধরে নিচ্ছি এ পর্যায়ে কেউ কোনো কিছু লুকাচ্ছে না।’

তিনি আরও বলেন, এ আলোচনার মূল ভিত্তি হলো একটি অবিচল শর্ত। তা হলো ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের পথ ত্যাগ করতে হবে।’

জেএ/অভি