স্বাস্থ্য ডেস্ক: রাতে দেরি করে খাওয়া, কাজের চাপ, রাত জেগে সিরিজ দেখা, কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে কখন যে রাত হয়ে যায়—টেরই পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই দেরিতে খাওয়ার অভ্যাস কি আপনার ডায়েট নষ্ট করছে?
বিশেষজ্ঞরা বলছেন, রাতে দেরি করে খেলে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে খাবার ঠিকভাবে হজম না হয়ে অতিরিক্ত ক্যালরি জমতে থাকে শরীরে। আর সেখান থেকেই বাড়ে ওজনের ঝুঁকি।
রাতের খাবার দেরিতে খেলে শুধু ওজনই বাড়ে না, ঘুমেরও সমস্যা হয়। ভারী খাবার খাওয়ার পরপরই ঘুমালে এসিডিটি, বুক জ্বালাপোড়া এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে।
পুষ্টিবিদরা বলছেন, ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা ভালো। আর খাবারে রাখা উচিত হালকা ও সহজপাচ্য উপাদান—সবজি, সালাদ, প্রোটিন জাতীয় খাবার। তবে হঠাৎ ক্ষুধা লাগলে ভারী খাবারের বদলে ফল, বাদাম বা হালকা কিছু খাওয়াই হতে পারে ভালো সমাধান।
ডায়েট ঠিক রাখতে শুধু কী খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। তাই সুস্থ থাকতে রাতের খাবারের সময়টা ঠিক রাখুন—আর ডায়েট থাকুক নিয়ন্ত্রণে।
—জা. অর্থনীতি/এনজে


