কয়েক দিন আগে ফুটবলাররা সার্ক কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সেই আবেদনপত্রটি সভায় উত্থাপিত হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
এ প্রসঙ্গে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফুটবলারদের জন্য কোনটি ভালো হবে, তা আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রয়োজনে আমরা খেলোয়াড়দের সঙ্গেও কথা বলব।’ লিগ কমিটির বিগত সভায় আগামী মৌসুমে পাঁচটি প্রতিযোগিতা আয়োজনের যে সিদ্ধান্ত হয়েছিল, রোববারের সভায় সেই একই সিদ্ধান্ত এসেছে।
গত মৌসুমের শুরুতে একই অঙ্গীকার করা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আগামী মৌসুমে এর নিশ্চয়তা কতটুকু- এমন প্রশ্নের জবাবে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বর্তমানে একটি স্থিতিশীল নির্বাচিত সরকার রয়েছে। আমরা আমাদের ক্যালেন্ডারে যে টুর্নামেন্টগুলো রেখেছি, আশা করছি সেগুলো যথাসময়ে আয়োজন করতে পারব।’

