নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মঙ্গলবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকার একটি ছাপাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১১টা ১০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাটি এখন পর্যন্ত খুব একটা ভয়াবহ ছিল না। তিনি বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্যও নেই।

