অন্যলোকে বক্সিংয়ের মহী

বক্সিং অঙ্গনের অতি পরিচিত মুখ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী। সাবেক বক্সার ও কোচ মহী মঙ্গলবার ইন্তেকাল করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মহী জাতীয় বক্সার ছিলেন। বক্সার হিসেবে অবসর নেওয়ার পর কোচ ও সংগঠকের ভূমিকায় কাজ করেছেন।


জাতীয় পর্যায়ের অনেক বক্সার তার হাতে তৈরি। তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে প্রায় প্রতিদিনই শিশু-কিশোরদের বক্সিং শেখাতেন। মহীর জীবনজুড়েই ছিল বক্সিং। বক্সার, কোচ, জাজ, কর্মকর্তা সব ভূমিকাতেই ছিলেন।


ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক, রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ গ্রেড-২ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চিফ কোচ। বয়স ৬৬ হলেও তরুণদের মতো প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন। দীর্ঘদিন বক্সিংয়ের সঙ্গে থাকায় মহীর মৃত্যুতে বক্সিং অঙ্গনে গভীর শোক নেমেছে।