আক্ষেপ করলেন সুর কৃষ্ণ

 বক্সার সুর কৃষ্ণ চাকমার। 

কিন্তু এই তালিকায় নাম নেই বক্সার সুর কৃষ্ণ চাকমার। বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার হিসেবে যিনি বিশ্ব মঞ্চে লাল-সবুজ পতাকা ওড়াচ্ছেন। ক্রীড়া কার্ড পেয়ে অন্যরা যখন উচ্ছ্বসিত তখন সুর কৃষ্ণর মনে হতাশার সুর। হতাশাটা আর চাপা রাখতে পারলেন না বুকে।


বাংলাদেশের হয়ে নিজের ঝুলিতে কত অর্জন রয়েছে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি। সুর কৃষ্ণ পোস্টে লেখেন, ‘২০১৩ সালে বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন এবং ২০১৪ সালে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে গ্লাসগো কমনওয়েলথ গেমসের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় দলের পথচলা। ২০১৫ সালে রিও অলিম্পিক স্কলারশিপের জন্য মনোনীত হন। কিন্তু এখন পর্যন্ত স্কলারশিপের টাকা পেলাম না।’