নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যবহারকারীর রুচি ও আভিজাত্যের প্রতীক। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে এক বৈপ্লবিক পরিবর্তন আনছে জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘ইনফিনিক্স হট ৭০’ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ফোনটির বিশেষত্ব হলো এর নান্দনিক ডিজাইন এবং বিস্ময়কর রঙ পরিবর্তনের সক্ষমতা।
ইনফিনিক্স হট ৭০-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর ‘ডুয়াল-ওয়ে থার্মো-সেন্সিং’ ব্যাক প্যানেল। থার্মোক্রোমিক প্রযুক্তিতে তৈরি এই প্যানেলটি পরিবেশের তাপমাত্রা বা হাতের স্পর্শের ওপর ভিত্তি করে নিজের রঙ পরিবর্তন করতে পারে। রঙের এই জাদুকরী আভা ব্যবহারকারীকে এক অনন্য ও ব্যক্তিগত অনুভূতি দেবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই রঙ পরিবর্তনের প্রক্রিয়ায় ফোন থেকে বাড়তি কোনো বিদ্যুৎ বা চার্জ খরচ হবে না।
কেবল রঙ বদলানোই নয়, ফোনটির টেক্সচারের দিকেও বিশেষ নজর দিয়েছে ইনফিনিক্স। এতে ব্যবহার করা হয়েছে ‘স্কিন-ফ্রেন্ডলি’ ফিনিশিং, যা সাধারণত দামী ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। ফলে ফোনটি হাতে ধরলে যেমন আরামদায়ক মনে হবে, তেমনি এটি দেখতেও বেশ প্রিমিয়াম। বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা ফোনের ফিচারের পাশাপাশি এর বাহ্যিক রূপ নিয়ে সচেতন, তাদের চাহিদাকে মাথায় রেখেই এই ডিজাইন করা হয়েছে।
বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ফোনটির স্থায়িত্ব নিশ্চিত করতে থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। এটি ফোনকে হঠাৎ হাত থেকে পড়ে যাওয়া কিংবা ধুলোবালি ও পানির ঝাপটা থেকে রক্ষা করবে। এছাড়া স্মার্টফোনটিকে আরও কার্যকর করতে এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত বিশেষ ফিচার। এই এআই টুল ব্যবহারকারীকে নোট নেওয়া বা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সহায়তা করবে।
পারফরম্যান্সের দিক থেকেও ইনফিনিক্স হট ৭০ পিছিয়ে নেই। এতে থাকছে উন্নত মানের প্রসেসর, যা গেমিং, মাল্টিটাস্কিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কোনো ল্যাগ ছাড়াই দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। দ্রুতগতির প্রসেসরের সাথে দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে ফোনটি তরুণদের প্রতিদিনের ব্যবহারের জন্য আদর্শ হবে বলে ধারণা করা হচ্ছে।
সাধ্যের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে ইনফিনিক্সের এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে এক নতুন মানদণ্ড তৈরি করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ফোনটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন এবং দাম খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নকশা এবং প্রযুক্তির এই অনন্য মেলবন্ধন ইনফিনিক্সকে প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে অনেকখানি এগিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে।
—জা.অর্থনীতি/এফআর

