অনলাইন ডেস্ক: কোনো দেশের প্রধানমন্ত্রী কোথাও গেলে পূর্ব নির্ধারিত সূচি থাকে কিন্তু কোনো পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই মাঠে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কিছু কাজ করেছেন যা খুবই প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হঠাৎ করেই বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসে হাজির হন বাংলাদেশ সরকারের প্রধান।
আজ বিকাল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা সাবেক ফুটবলাররা। লাল দল ও সবুজ দল- এই দুই ভাগে ভাগ হয়ে তারা মাঠে পরস্পরের বিপক্ষে লড়াই করবেন। দুই দল ডাগআউটে প্রস্তুতি নিচ্ছিল খেলা শুরুর জন্য।
কোনো পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই হঠাৎ মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যে মাঠে আসছেন, সে কথাও আগে থেকে কেউ জানতোনা। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধানমন্ত্রী হঠাৎ করেই ভিআিইপি গেট দিয়ে সরাসরি মাঠে ঢুকে তিনি চলে যান ডাগআউটে। সেখানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। হ্যান্ডশেক করেন। এরপর স্টেডিয়ামে স্থাপিত অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনি। পরে গিয়ে অবস্থান নেন ভিআইপি লাউঞ্জে।
প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওযার পর তারেক রহমান এই প্রথম ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে আগমন করলেন এবং সেটা হঠাৎ করেই। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান লাল দল ও সবুজ দলের খেলা উপভোগ করেন।
—জা.অর্থনীতি/আরএ

