প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে যান তিনি। এ সময় দলের উপদেষ্টা, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। ইতোমধ্যে নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান শেষে নিজেই শনিবার নয়াপল্টন কার্যালয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি।

স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে তারেক রহমান যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন নেতাকর্মীরা পুরো মিলনায়তন স্লোগানে স্লোগানে সরগরম করে তোলেন। ওই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’

—জা.অর্থনীতি/আরএস