সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ

ভারতের গোয়ায় বসতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। আগামী ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্র বুধবার ঢাকার সাফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।


ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। র‍্যাঙ্কিংয়ে ভারত ও নেপাল শীর্ষ দুই অবস্থানে থাকায় তাদের রাখা হয়েছে দুই আলাদা গ্রুপে। আর বাংলাদেশ রয়েছে তিন নম্বরে।


এবারের আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবারের টুর্নামেন্টে ভারতের মাটিতে খেলতে আসছে না। ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।