একনেক সভায় ৫ প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় একনেক তালিকায় ১৭টি প্রকল্প থাকলেও ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে মাঝপথে একনেক সভা মূলতবি ঘোষণা করা হয়। বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করার কথা রয়েছে। এসময় ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 

জানা গেছে, এদিন ১৭টি প্রকল্প উঠার কথা ছিল; ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয়। আগামী সপ্তাহে আবার বসবে। প্রধানমন্ত্রীর আরেকটা সভা থাকায় এদিনের মতো শেষ করা হয়। 

উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট আর উন্নয়নের গতিপ্রকৃতির দিশা ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের এই কমিটি সাধারণত রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ- এনইসি সন্মেলন কক্ষে বৈঠক করে থাকে। এবার সেই রেওয়াজ পাল্টে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে