‘পরীমণির ফটোকপি’ বলা কে এই ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক: একই রকম চেহারার অনেক মানুষ হয়। অনেক সময় একই চেহারার দুইজনকে একসঙ্গে পাওয়াও যায়। এদের মধ্যে আবার কখনো কেউ কেউ দেখতে যদি শোবিজ তারকাদের মতো হয় তাহলে তো আরও রোমাঞ্চকর ব্যাপার। এই যেমন দেশের চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মতো দেখতে একজনকে পাওয়া গেলো। যার জন্য ওপার বাংলার এক নবাগত অভিনেত্রীকে নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। দর্শকরা সেই অভিনেত্রীর চেহারার মধ্যে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির চেহারার মিল পাচ্ছেন। নেটিজেনদের একাংশ তো তাকে ‘পরীমণির ফটোকপি’ বলেও আখ্যায়িত করছেন। 

সেই আলোচিত অভিনেত্রী হলেন সপ্তশ্রী নন্দা। তিনি স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন। সদ্য প্রকাশ হয় সিরিয়ালটির প্রোমো। আর এ প্রোমো প্রকাশ হতেই নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। 

স্টার জলসার এই ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে এক সাধারণ পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার লড়াইকে কেন্দ্র করে। প্রোমোতে সপ্তশ্রীর স্পোর্টি লুক, বিশেষ করে তার চোখের চাহনি আর মিষ্টি হাসি দর্শকরা বেশ পছন্দ করেছেন। 

সোশ্যাল মিডিয়ায় সপ্তশ্রীর ছবি ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘর ভরে উঠছে নানা মন্তব্যে। অনেকেই তার রূপের প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘এক ঝলক দেখলে মনে হয় যেনো পরীমণিই ব্যাট হাতে মাঠে নেমেছেন।’ 

আলোচিত অভিনেত্রী সপ্তশ্রী নন্দার মুখের আদল ও হাসির এই অদ্ভুত মিলের কথা দুই বাংলার অনেক দর্শকই স্বীকার করে নিচ্ছেন। 

সপ্তশ্রী এর আগে ‘সান বাংলা’ চ্যানেলের ‘ভালোবাসার রং রুট’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। তবে, প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ এটিই প্রথম। 

—জা. অর্থনীতি/এনএ