চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাত্রা করা প্রায় আট হাজার হজযাত্রীকে আপ্যায়ন করেছে শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলি।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় পিএইচপি ফ্যামিলির পরিচালকরা উপস্থিত থেকে হজযাত্রীদের হাতে বিমানে খাওয়ার জন্য বিশেষ আপ্যায়ন বক্স তুলে দেন।
জানা গেছে, হজযাত্রীদের যাত্রাপথকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। যাত্রীরা এ আয়োজনকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


