অনলাইন ডেস্ক: ৪৭ থেকে ৭১ পর্যন্ত লড়াইয়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। স্বাধীনতার ঘোষণার লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি, তাই ২৪ এর আন্দোলন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, একবার নয়, এ ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে। তবু বৈষম্য দূর হয়নি।
এ সময় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, আমরা যে বার্তা পাচ্ছি তা সুখকর নয়। সংবিধান সংস্কার বিষয়ে সরকার দল ১৮০ ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে, এখন সংবিধানের নানা অযুহাত দিচ্ছে।
জামায়াতের সেক্রেটারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে ভোট পড়েছে, তা বিএনপির ভোটের থেকে অনেক বেশি। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তিনি।
—জা.অর্থনীতি/জেআরটি

