অর্থনীতি ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৪৮ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।স্টক ট্রেডিং
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৮ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইড লিমিটেড , ব্র্যাক ব্যাংক পিএলসি , ওরিয়ন ইনফিউশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
—জা. অর্থনীতি/এএইচএ


