১৪ দিনে এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অর্থনীতি ডেস্ক: চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ খবর জানা গেছে। এতে বলা হয়, গত ১৩ ও ১৪ এপ্রিল—এই দুই দিনে দেশে এসেছে ১৭১ মিলিয়ন ডলার সমপরিমাণ রেমিট্যান্স।

গত বছরের এপ্রিলের একই সময়ে, অর্থাৎ প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। সে তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ২ শতাংশ।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে চলতি বছরের ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার।

ফলে চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

—জা.অর্থনীতি/এএইচএ