অর্থনীতি ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৬.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৫.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা মীর আখতার হোসাইন লিমিটেড এর শেয়ার দর ২ টাকা বা ৫.৮১ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকস ৫.৭৭ শতাংশ, এস্কয়্যার নিট কম্পোজিট ৫.৫৩ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৫.২৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস ৫.০৭ শতাংশ, টাল্লু স্পিনিং ৫.০৬ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ৪.২১ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিক ৪.১২ শতাংশ বেড়েছে।
—জা.অর্থনীতি/এএইচএ


