বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

অনলাইন ডেস্ক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৯ নম্বর ধারা অনুযায়ী আব্দুন নাসের খানকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তার ভোগ করা অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখার শর্তে এই নিয়োগ কার্যকর হবে।

চুক্তির শর্তে আরও উল্লেখ করা হয়েছে, সচিব হিসেবে দায়িত্ব পালনকালে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত মেনে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া তার নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

—জা.অর্থনীতি/জেআরটি