মাসুদের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার নেতৃত্বেই ঢাকা সফরে আসছে পাকিস্তানের ক্রিকেটাররা। এদিকে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।


আসন্ন এই টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পরই অধিনায়ক ও কোচের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে পিসিবির একটি সূত্র দেশটির গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্র মতে, আগামী ৮ ও ১৬ মে থেকে শুরু হওয়া দুই টেস্টে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ।


যদিও টেস্টের ভেন্যু এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রথম টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সরফরাজ। তিনি আজহার মাহমুদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। একইসাথে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করবেন।