নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজও দারুণ গুরুত্বপূর্ণ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে। র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ এখানে না থাকলেও উল্লেখযোগ্য প্রাপ্তির হাতছানি আছে।
সবশেষ পাকিস্তানকে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এবারের সিরিজে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আছে র্যাঙ্কিংয়ের ২ নম্বরে। এই সিরিজ জিততে পারলেও ৮ নম্বরে ওঠার সুযোগ আপাতত নেই মেহেদী হাসান মিরাজের দলের।
তবে মূল্যবান রেটিং পয়েন্ট পাওয়ার সুযোগ আছে, যা তাদেরকে নিয়ে যাবে ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের কাছে। ম্যাচ জয় আর সিরিজ জয়ের তাড়না তো থাকবেই, সঙ্গে ভাবনায় থাকবে র্যাঙ্কিংয়ের সমীকরণও। বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে ম্যাচই এখন ফলাফলের পাশাপাশি র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশের খেলাও।


