নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী নেতৃত্বে চীন সফরকারী ডিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যবৃন্দ অদ্য ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে যোগদান করেন| উল্লেখ্য, এ সোর্সিং ফেয়ারের অনুষ্ঠিত বিটুবি ম্যাচমেকিং সেশনে হার্ডওয়্যার ও টুলস, অটোমোবাইল, মোটরসাইকেল ও আনুষঙ্গিক পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি এবং ভবন/নির্মাণ সামগ্রী প্রভৃতি খাতের প্রায় ১৫০টি সরবরাহকারী চীনের প্রতিষ্ঠানের সাথে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক তথ্য আদান-প্রদানের সুযোপ পান|
উক্ত ফেয়ার উপলক্ষে আয়োজিত সাপ্লাইচেইন বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা সভায় ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক অংশীদারিত্ব বিদ্যমান, যা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নকে অন্তর্ভুক্ত করেছে| তিনি জানান, ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণের ছিল ১৮.৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৮.২০ বিলিয়ন ও ৬৯৪.৪৯ মিলিয়ন মার্কিন ডলার| টেক্সটাইল ও টেক্সটাইলজাত পণ্য, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, ধাতু, প্লাস্টিক, খনিজ ও উদ্ভিজ পণ্য প্রভৃতি খাতে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান রাজিব এইচ চৌধুরী|
মতবিনিময় সভায় পলি জিনহান এক্সিবিশন, পলি ইভেন্টস-এর পরিচালক মিস নিকোল ফ্যান বলেন, চীন এবং বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যকার সেতুবন্ধ ˆতরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আশা প্রকাশ করেন সামনের দিনগুলোকে আরো বেশি হারে বাংলাদেশী উদ্যোক্তা এ সোসিং ফেয়ারে যোগদান করবে| তিনি জানান, এ মেলার মাধ্যমে বাংলাদেশের ক্রেতারা চীনের বৃহত্তর সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণে সক্ষম হবেন।


