‘কৃষক কার্ড’ পাচ্ছেন কুমিল্লার ১৪৫৮ কৃষক, বিতরণ করবেন কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি: কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে আগামীকাল কুমিল্লায় ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪৫৮ জন কৃষকের হাতে এ কার্ড তুলে দেবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানিয়েছেন, এটি সরকারের কৃষক কার্ড প্রদানের প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যার ফলে সহজেই সরকারি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন কৃষিসেবা প্রদান করা সম্ভব হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

—জা.অর্থনীতি/এনজে