পাবনা প্রতিনিধি: ৪ দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টার যোগে শহীদ আমিন উদ্দিন স্টোডিয়াম মাঠে এসে পৌঁছান তিনি। এরপর সার্কিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।
পরদিন রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।
সফরের তৃতীয় দিন সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন।
পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেবেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটাই প্রথম সফর।
—জা. অর্থনীতি/এনজে

