নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ১৭১ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, রেনাটা, ফাইন ফুডস, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি ১৬ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৫০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ১৪ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০০ টাকায়। তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬০৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ রেনাটার ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪১৭ টাকা ৪০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ৯ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০১ টাকা ১০ পয়সায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৮০ পয়সায়। স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সায়। প্রগতি ইন্স্যুরেন্সের ৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭০ টাকা ৪০ পয়সায়।


