দল নিয়ে খুশি মাহমুদউল্লাহ

ঢাকা প্রিমিয়ার লিগের অচলাবস্থা কেটেছিল আগেই। শনিবার শুরু হয়েছে দলবদল। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদলের কাজ সেরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।


দীর্ঘদিন পর আবারও এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।


দল নিয়ে খুশি মাহমুদউল্লাহ, ‘ব্যক্তিগতভাবে আমি এই দল নিয়ে খুবই খুশি, যেভাবে দলটা তৈরি করা হয়েছে। আমি মনে করি এটা সম্পূর্ণ ঠিক আছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার-যদি আমি বলি টপ অর্ডারে আজিজুল হাকিম তামিম আছে, দিপু আছে; মিডল অর্ডারে আমি আছি, পাটোয়ারী আছে এবং আরও ইয়াং প্লেয়াররা আছে। একই সাথে পেস বোলিং ডিপার্টমেন্ট ভালো, স্পিন ডিপার্টমেন্টও ভালো। অলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব আছে, এনামুল আছে। সব মিলিয়ে অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে।'