তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে এসেছে অ্যাডহক কমিটি। বাদ পড়েছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। কমিটি বদলে যাওয়ার পর লজিস্টিক ও প্রটোকল বিভাগের সদস্য সচিবের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন মাশরুর। দেশের ক্রিকেটে লম্বা সময় প্রতিনিধিত্ব করেছেন তামিম।
দেশের ক্রিকেটে অন্যতম সফল এই খেলোয়াড়কে সভাপতি হিসেবেও যোগ্য মানছেন মাশরুর, ‘সে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, এই ফিল্ডেরই একজন, আপনাদেরই একজন। অনেক ম্যাচ জিতিয়ে রান করে আপনাদের চোখে পানি এনেছেন। আমার বিশ্বাস আপনারা তাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা চলমান রাখবেন। সে আপনাদের জন্য জান দিতে প্রস্তুত থাকবে, আপনাদের জন্য শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে।’


