শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ❙ ৩ বৈশাখ ১৪৩৩ ❙ ২৮ শাওয়াল ১৪৪৭
সর্বশেষ সংবাদ
Ads 1

ইসলামাবাদে আবার বৈঠকের প্রস্তুতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এক নতুন মোড় নিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করতে এবং একটি টেকসই চুক্তির পথ প্রশস্ত করতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে তেহরানে অবস্থান করছেন। তিনি মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং দ্বিতীয় দফা আলোচনার উপযুক্ত সময় ও কাঠামো নির্ধারণে কাজ করছেন।

অন্তর্বর্তী সরকারের ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি

আহমেদ ফেরদাউস খান, ঢাকা: রাজস্ব আদায় ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যখন নিম্নমুখী ঠিক সেই সময়ে ব্যাংকব্যবস্থা থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেড় বছরে ২ লাখ ৮৫ হাজার ১৩৩ কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। আগের সরকারের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ খাত থেকে মোট ঋণ দাঁড়িয়েছে ১০ লাখ ৯৪ হাজার ৩৭৮ কোটি টাকায়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ঋণের ওপর সরকারের অতিনির্ভরতার কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সম্প্রতি সঞ্চয়পত্র বিক্রি বাড়া সরকারের জন্য স্বস্তির বার্তা। ফলে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার চাপ কমে এবং বাজেট ঘাটতি মেটাতে বিকল্প উৎস শক্তিশালী হয়।

Ads 1

ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই য...

মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিশ্ব আজ বিধ্বস্ত: পোপ

বর্তমান বিশ্বের চলমান সংঘাত ও যুদ্ধাবস্থা নিয়ে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প...

নতুন বাণিজ্য সম্ভাবনার লক্ষ্যে গুয়াংজু সোর্সিং ফেয়ারে ডিসিসিআই প্রতিনিধিদলের অংশগ্রহণ

নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী নেতৃত্বে চীন সফরকারী ডিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যবৃন্দ অদ্য ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে যোগদান করেন|

রেমিট্যান্স ঊর্ধ্বগতিতে বাড়ছে রিজার্ভ

দেশে প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছরের ১ থেকে ১৫ এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৪৭২ বিলিয়ন ডলার। এই রেমিট্যান্সের ওপর ভর করে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।

Ads 10